ছবি : সংগৃহিত
রাজনীতি
রুমিন ফারহানাকে নিক্সন

অযোগ্য নেতৃত্ব অসভ্য নেত্রী তৈরি করেছে

সান নিউজ ডেস্ক : বাগেরহাটে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছে। যারা বেফাঁস কথাবার্তা বলেন।

আরও পড়ুন : ৪ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

মজিবুর রহমান নিক্সন বলেন, সংসদে টেবিল বাড়ি দিয়ে রুমিন ফারহানা বলেন— খেলা হবে, আসেন খেলা হবে। তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্ডিয়ানরা ওনাদের শিক্ষা দেয়নি, আদবকায়দা দেয়নি।

বেয়াদব তৈরি করেছে। কারণ আমরা আমাদের মুরব্বিদের সামনে আমরা এমন কথা বলতে পারি না বলেও জানান তিনি।

আরও পড়ুন : জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাটে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলনটি উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

আরও পড়ুন : আঙ্কেল প্রচণ্ড ভালো মানুষ

সম্মেলনে বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, খুলনা সদরের এমপি শেখ সালাউদ্দিন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়, এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা