রাজনীতি

পকেট বাণিজ্য করে কমিটি নয়

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পকেট বাণিজ্য কিংবা স্বজনপ্রীতি করে কমিটি গঠন নয়, কমিটি গঠন করতে হবে নিবেদিতদের নিয়ে। ত্যাগী, দুঃসময়ে যারা পাশে ছিল তাদের দিয়ে কমিটি করবেন।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের পথে কখনো চলে না। তারা যে কায়দায় আন্দোলন করতে চায় তাদের সেই সাম্প্রদায়িক কায়দা, সন্ত্রাসী কায়দা, জঙ্গিবাদী কায়দার রাজনীতির জবাব দেব।

আরও পড়ুন: তাদের মধ্যে আন্তরিকতার অভাব

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের চর্চা করি, বিএনপি করে না। দেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাকারী একটি মাত্র দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ দুই মাসে মিটিং করে। প্রয়োজনে আমরা যৌথসভা করি সহযোগী সংগঠনসহ। আগামীকালও (শুক্রবার) যৌথসভা রয়েছে। এর মধ্যে আমরা তিনটা সম্মেলন করে ফেলেছি। জেলা-উপজেলা পর্যায়ে সবগুলো সম্মেলন করেছি।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করে আওয়ামী লীগে গণতন্ত্র নেই। অথচ বিএনপির কেন্দ্রীয়ভাবেও কোনো সম্মেলন হয় না, মিটিং হয় না। দেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, উদ্ভট।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

তিনি আরও বলেন, গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া, ত্রুটিগুলো সংশোধিত হয়ে গণতন্ত্রে রূপ নেয়। ৫০ বছরের স্বাধীনতায় পুরোটা গণতান্ত্রিক শাসনে থাকতে পারিনি। এর মধ্য জিয়া-এরশাদের স্বৈরাচারী শাসন ছিল। খালেদা জিয়ারও শাসন ছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার তারা চায়, যেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর ১৩ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। বঙ্গভবন থেকে গণভবনে গিয়ে শেখ হাসিনা দেখেন বাড়িতে বিদ্যুৎ নেই, পানি নেই, টেলিফোন লাইন কাটা। এই তত্ত্বাবধায়ক সরকার চাই না। সাইকেল ফেডারেশন পর্যন্ত ভেঙে দিয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার ২০০১ সালে গণতন্ত্রের নামে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা