প্রতিকি ছবি
রাজনীতি

গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে। নতুন করে গণতন্ত্র উদ্ধার করার কিছু নেই। শেখ হাসিনা নেতৃত্বে শৃঙ্খলা অনুযায়ী গণতন্ত্র উদ্ধার হয়েছে। বিএনপি কবে কতটা গণতন্ত্র উদ্ধার করছে? তারা তো গণতন্ত্র ধ্বংস করেছে।

আরও পড়ুন : ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে তিনি এ কথা বলেন।

‘গণতন্ত্র উদ্ধার করতে দেশের জনগণ মাঠে রয়েছে’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে। নতুন করে গণতন্ত্র উদ্ধার করার কিছু নেই। শেখ হাসিনা নেতৃত্বে শৃঙ্খলা অনুযায়ী গণতন্ত্র উদ্ধার হয়েছে। বিএনপি কবে কতটা গণতন্ত্র উদ্ধার করছে? তারা তো গণতন্ত্র ধ্বংস করেছে।

বিএনপির শাসনামলে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়ে অভিযোগ করে তিনি আরও বলেন, বিএনপির আমলে এদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের সৃষ্টি। এখন এরা চুপচাপ থাকলেও গোপনে বিএনপির পৃষ্ঠপোষকতায় বড় ধরনের নাশকতা করার চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান নেই। থাকা উচিতও নয়। যদি থাকে তাহলে মিথ্যাচার করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। মিথ্যাচারের জন্য কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহযোগী নেতারা পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : চাকরি ফেরৎ পাবেন না ৮৫ কর্মকর্তা

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ। ডোলান্ড লু কি বলেছেন এটার ভিডিও আছে। এটা আমার কথা না, তার কথা, মিথ্যাচারও না। তিনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করেছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মসূচি কি কোনো প্রকার সংঘর্ষ বা সংঘাত সৃষ্টি করছে? আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির সঙ্গে কোনো সংঘাতে জড়িয়েছে এমন কোনো চিত্র তারা দেখাতে পারবে না। বিএনপির কর্মসূচি মানেই গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করা। তাই ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমাল রক্ষায় কর্মসূচি দিয়ে মাঠে আছি। যাতে তারা (বিএনপি) কোনো নাশকতা করতে না পারে। এজন্য আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত করার ইচ্ছে নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের কার্যালয়ের সামনে পল্টনে সভা-সমাবেশ করলে সেখানকার রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ের সামনে সভা-সমাবেশ করলে কোনো রাস্তা বন্ধ হয় না।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া হবে

এসময় বিবিএ বোর্ড সভার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতুতে শুধু রাষ্ট্রপতি টোল লাগবে না। এছাড়া সবাইকে টোল দিতে হবে। তবে জরুরি সার্ভিসগুলোর যেমন-ফায়ার সার্ভিস এদেরকে টোল দিতে হবে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা