ছবি : সংগৃহিত
রাজনীতি

হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : মাদক একটি সংক্রামক ব্যাধি। সমাজ থেকে মাদক দূর করতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। এর জন্য সংগ্রাম করতে হবে। বর্তমান প্রজন্মের প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন : ট্যাঙ্কলরীর চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

৪০ বছর আগে ছাত্রলীগের কর্মীরা যে সম্মান ও মর্যাদা পেয়েছে এখনকার ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকরা সেই মর্যাদা পায়না এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেই সুনাম ছাত্রলীগকে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ঝালকাঠিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় সেই শিশু আর নেই

তিনি বাংলাদেশ গোটা সময়ের ছাত্রলীগের ভুমিকা ও ইতিহাস তুলেধরে বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন।

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর (প্লাটিনাম জুবিলি) পূর্ণ হওয়ায় সারা দেশে বছর ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ছাত্রলীগের জেলা কমিটি।

আরও পড়ুন : দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে পুনাক সভানেত্রী রেহানা

শুক্রবার বিকেলে ঝালকাঠি শিশুপার্কের মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদস্য আমু কন্যা ব্যারিষ্টার সুমাইয়া হোসেন অদিতি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু। আর স্বাগত বক্তব্য দিয়েছে সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

আরও পড়ুন : বিশ্ব ইজতেমা : নিরাপদ পরিবেশ বাংলাদেশ

আলোচনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পি ফাতেমা তুজ জোহরা ঐশিসহ অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা