মতিয়া চৌধুরী
রাজনীতি

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।

আরও পড়ুন: আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। সংসদ উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুতে পদটি ফাঁকা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর–ই–আলম চৌধুরী তা সমর্থন করেন। এ সিদ্ধান্ত স্পিকারকে জানানোর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সংসদ সদস্যদের অবস্থা নিয়ে প্রতিবেদন তার হাতে আছে। যারা ভালো কাজ করছেন, মানুষ যাদের পছন্দ করে, তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন। আর যারা জনবিচ্ছিন্ন, যাদের নিয়ে সমালোচনা আছে, মানুষ যাদের পছন্দ করছে না, তারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না। তিনি সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এলাকায় তুলে ধরা এবং বিএনপির অপপ্রচারের কথা তুলে ধরার নির্দেশ দেন।

সভায় সংসদ সদস্যদের কেউ কেউ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক জেলায় সফর করার অনুরোধ করেন। কেউ কেউ অভিযোগ করেন, মন্ত্রীরা উন্নয়নকাজের ক্ষেত্রে সব এলাকাকে সমান গুরুত্ব দেন না। মন্ত্রীদের নিজের এলাকা এ ক্ষেত্রে প্রাধান্য পায়। উন্নয়ন কর্মকাণ্ড সমভাবে সব এলাকায় বণ্টন করার দাবি জানান তারা। কেউ কেউ আপাতত বড় প্রকল্প হাতে না নিয়ে চলমান প্রকল্পগুলো শেষ করা এবং বিভিন্ন এলাকায় যেসব রাস্তাঘাট সংস্কার প্রয়োজন, নির্বাচনের আগে সেগুলো মেরামতের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সভা শেষে হাছান মাহমুদ বলেন, সংসদীয় দলের সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করার নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর। যারা জনগণের সঙ্গে সুসম্পর্ক এবং নিজ নির্বাচনী এলাকায় ভালো কাজ করছেন তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জনগণের সঙ্গে কথা বলার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বলার আহ্বান জানান। বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলন শান্তিপূর্ণ হলে তাতে তাদের আপত্তি নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৬ জনের মৃত্যু

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

সাজেদা চৌধুরী ২০০৯ সাল থেকে মৃত্যুর আগপর্যন্ত সংসদ উপনেতা ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১২ সেপ্টেম্বর বর্ষীয়ান এ রাজনীতিবিদ মারা যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা