ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির কর্মসূচি চ্যালেঞ্জ মনে করি না

সান নিউজ ডেস্ক : বিএনপির কর্মসূচি আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করি না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এটা বিএনপির ফাঁকা আওয়াজ।

আরও পড়ুন : জিয়াউর রহমান একজন খুনি

মায়া বলেন, ১০ ডিসেম্বর শেষে গরুর হাটে গিয়ে সভা করতে হয়েছে। আজও তারা গণমিছিলের ডাক দিয়েছে। ঢাকার মানুষ তাদের পক্ষে নেই উল্লেখ করে তিনি বলেন, হুংকার দিয়ে থাকতে পারবে না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আমরা রাজপথে আছি জানিয়ে এ নেতা বলেন, জনগণের জান-মাল রক্ষা করার পবিত্র দায়িত্বে রয়েছি। যদি তারা মিছিলের নামে, সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন : আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে বলেও জানান নানক।

আরও পড়ুন : ৫০ হাজার ভোটে জিতব

প্রসঙ্গত, জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি।

পাশাপাশি যুগপৎ এই আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্যান্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এ কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন : ‘স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে ছাত্রলীগের নির্দেশনা

বিরোধীজোট ঘোষিত এই গণমিছিল আবারও রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে বলে দেশের অনেকেই ধারণা করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা