ছবি-সংগৃহীত
রাজনীতি

আ’লীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পাকিস্তান মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

আরও পড়ুন: ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে পাকিস্তানে শাসকের দ্বারা বহু অত্যাচর সহ্য করেছেন। মৃত্যুরমুখোমুখী দাড়িয়েও বঙ্গবন্ধু দেশের মানুষের স্বাধীনতার জন্য আপোষ করেননি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন এ কথা বলেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু ৬ দফা বাস্তবায়ন করতে যেখানে সমাবেশ করেছেন সেখানে বাধা দেওয়া হয়েছে। তারপরও তাকে দমানো যায়নি।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

তিনি আরও বলেন, শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি জারি করে জিয়া। এমনকি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে আসতে দেওয়া হয়নি।

এরপর শেখ হাসিনা সব বাধা অতিক্রম করে দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে সম্ভবনার দিকে নিয়ে গেছেন।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। স্বাধীনতা থেকে শুরু করে এদেশের যত অর্জন সবকিছু আওয়ামী লীগের। তাই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে। এদেশের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে।

আরও পড়ুন: ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের প্রতি কমিটেড। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শপথ করেছিেলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার করবেন, তা তিনি করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা