রাজনীতি

দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

সান নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু পরিবার নিতে নয়, দেশের মানুষকে দিতে এসেছে, মানুষের জন্য কাজ করতে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু... করার সময় আমাদের ওপর দুর্নীতির অভিযোগ এসেছিলো। দুর্নীতি করে টাকা বানাতে আসিনি।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘পদ্মা সেতু...আমাদের ওপর দুর্নীতির অভিযোগ এসেছিলো। দুর্নীতি করে টাকা বানাতে আসিনি।’‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আর আমি চার চারবার প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করতো, তাহলে দেশের মানুষকে আর কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি। মানুষের জন্য করতে এসেছি। এ কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না।’

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গড়ে ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ ও নিষেধাজ্ঞায় সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। উন্নত দেশগুলো আজ ধুকছে। আমরা এখনো অর্থনীতি ভালো রাখতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের ওপর আঘাতটা আসতে পারে। এজন্য সবাইকে সতর্ক ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানাই।’

শেখ হাসিনা বলেন, আজকে মাথাপিছু আয় ২ হাজার ২৪ মার্কিন ডলারে উন্নীত করতে পেরেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আনতে পেরেছি। এটাকে ধরে সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

জাতির পিতা গৃহহীনদের জন্য ঘর করে দিতে চেয়েছিলেন উল্লেখ করে তার কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এ কাজ সমাপ্ত করে যেতে পারেননি। তাই ৯৬ সাল থেকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আমরা শুরু করেছিলাম ভূমি ও গৃহহীনদের ঘর দেওয়ার কাজ। আজকে ৩৫ লাখ গৃহহীন ও ভূমিহীনদের ঘর দিয়েছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা