রাজনীতি

জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন: স্বাধীনতার শত্রুরা এখনও চক্রান্ত করছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র‌্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে এর বাইরে কিছু বলার প্রয়োজন নাই তবে আরো কিছু বিষয় নিয়ে তারা কাজ করতেছে। তাদের ওপর আস্থা রাখুন।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান

এদিন, সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা