রাজনীতি

যুব মহিলা লীগের সম্মেলন

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন আজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে সংগঠনটির বিভিন্ন শাখার ব্যানারে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করবেন।

ঢাকা ও ঢাকার বাইরের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত সম্মেলনস্থল।সংগঠনের শীর্ষ দুই পদে কারা আসবেন তা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। বিকল্প নেতৃত্বের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড।

তবে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, সংগঠনের ভেতর থেকে একজন এবং বাইরে থেকে আরেকজনকে শীর্ষ পদ দেওয়া হতে পারে। আবার কারও মতে আগের নেতৃত্ব থেকেই কেউ না কেউ আসতে পারেন শীর্ষ পদে।

আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেছে

ঢাকা মহানগর উত্তর শাখার একটি মিছিল নিয়ে এসেছেন সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ছয় বছর পর সম্মেলন হচ্ছে। মেয়েদের মধ্যে একটা খুশির আমেজ কাজ করছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই শীতের সকালেও চলে এসেছেন। বড় মিছিল নিয়ে আমরা ঢাকা উত্তর শাখা সম্মেলনে অংশ নিয়েছি।

যুব মহিলা লীগের সহ-সম্পাদক ফারজানা আক্তার সুপর্ণা এসেছেন বসুন্ধরা থেকে। তিনি বলেন, সকাল থেকে সম্মেলনস্থল নেতাকর্মীদের পদচারণয় মুখরিত। এরই মধ্যে আসন পূর্ণ হয়ে গেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা