রুমিন ফারহানা
রাজনীতি

রুমিন ফারহানার মোবাইল চুরি

সান নিউজ ডেস্ক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রুমিন ফারহানা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সময় হলে অ্যাকশনে যাবে বাংলাদেশ

তিনি বলেন, শুক্রবার রাতে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশস্থল টাউনহল মাঠে জনস্রোত দেখতে আসি। এরপরই আমার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

এদিকে সমাবেশ আসা একাধিক নেতাকর্মী জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর ফোন চুরি হয়েছে।

চাঁদপুর থেকে আসা যুবদল নেতা আমির হোসেন বলেন, ‘সকাল ১০টার দিকে আমার মোবাইল চুরি হয়ে যায়। শুনেছি আরও অনেকের চুরি হয়েছে।’

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এটি অষ্টম বিভাগীয় গণসমাবেশ। দুপুর ১২টা থেকে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে এ সমাবেশ শুরু হয়। দুপুর ১টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢলে তিল ধারণের ঠাঁই নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা