প্রতীকী ছবি
রাজনীতি

মহিলা লীগের সম্মেলন দুপুরে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। বিকেল ৩টায় ঐতিহাসিক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় ৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে মহিলা আওয়ামী লীগের নেতৃদের মাঝে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী হিসাবে প্রায় ৪০ জন নেত্রী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। শীর্ষ এই দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শনিবারই ঘোষণা করা হতে পারে।

মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন জানান, আজ আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সারা দেশ থেকে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশগ্রহণ করবেন। সম্মেলনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী নেতৃত্বে কারা আসবে, সেই বিষয়েও নেতাকর্মীদের মাঝে অনেক আগ্রহ রয়েছে, আমি তার বাইরে নই।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

এর আগে, সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ ৫ম জাতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।

বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও চলতি কমিটির সহ-সভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম, আজিজা খানম কেয়াসহ দৌড়ে অনেকেই আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা