রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কারাবন্দি জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

আরও পড়ুন: ইউক্রেনে ৪০ হাজার বেসামরিক লোক নিহত

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড ঘুরে মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় আনারপুরা গিয়ে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, বিএনপি নেতা মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের অহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।

ওই ঘটনায় দায়ের করা দু’টি মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করে আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা