রাজনীতি

সচিবকে সতর্ক করলেন সেতুমন্ত্রী

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু সচিবকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সেতু সচিব আপনি শুনুন, গাজীপুরের পুনরাবৃত্তি এখানে যেন না হয়। এখানে জনভোগান্তি যাতে না হয়। সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করে রাখবেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

আরও পড়ুন : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন

শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক। প্রধানমন্ত্রী একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। অনেকে জানতে চাইছে কীভাবে সম্ভব। শুধু আপনার (শেখ হাসিনা) ম্যাজিক লিডারশিপের কারণে হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সমতল থেকে পাহাড় পর্যন্ত সড়ক যোগাযোগ পথে আমাদের নেটওয়ার্ক আমরা সম্প্রসারিত করেছি। পৃথিবীর অনেক দেশ আছে, আমাদের সীমান্তে সড়ক ছিল না। সেনাবাহিনী আমাদের সীমান্ত সড়ক নির্মাণ করেছে। এটাও একটা নতুন সংযোজন, নতুন মাইলফলক। আমরা যেন গাজীপুরের পুনরাবৃত্তি এখানে না ঘটাই। সেতু সচিব আপনি শুনুন, গাজীপুরের পুনরাবৃত্তি এখানে যেন না হয়। এখানে জনভোগান্তি যাতে না হয়। সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করে রাখবেন। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

আরও পড়ুন : মিয়ানমারকে আসিয়ানের হুমকি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস সঞ্চালনা করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা