ফরিদপুরে সমাবেশস্থলে বিএনপি মহাসচিব
রাজনীতি
বিভাগীয় গণসমাবেশ

ফরিদপুর সমাবেশস্থলে মির্জা ফখরুল

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধারাবাহিক বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ফরিদপুরে পৌঁছেছেন।

আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় আসলে গিলে খাবে

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নেতৃবৃন্দ সমাবেশস্থল শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠ পরিদর্শন করেন।

বিএনপি মহাসচিব সমাবেশ মঞ্চে এ সময় উঠে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন : সমাবেশস্থলে যুবলীগ নেতার মৃত্যু

বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে বলেন, তিন দিন ধরে সমাবেশস্থলে লোকজন আসছে। আজ জুমার নামাজের পর থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

এই সরকার সমাবেশে আসতে এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা তার কড়া জবাব দিব এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এখান থেকে আমরা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেব। আগামীতে তা বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

আরও পড়ুন : চুরি-ছিনতাই করছে বিএনপি কর্মীরা

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

বিএনপির এটি ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকায় ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সমাবেশস্থল ফরিদপুর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল

শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলমীর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা