শামীম ওসমান
রাজনীতি

দেশে দুর্ভিক্ষ হবে না

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সচেতন করতেই এসব কথা বলেছেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র করেছিল ভারত!

কিছু ষড়যন্ত্রকারী দেশ ধ্বংসের বীজ বপন করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে ‘চলো জেগে উঠি নতুন বিপ্লবে নিজের খাদ্য নিজে উৎপাদনের মহোৎসবে’ স্লোগানে স্বনির্ভর কৃষি উৎপাদনের লক্ষ্যে বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জে ‘স্লোগান’ সামাজিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ

শামীম ওসমান বলেন, আপনারা সবাই দোয়া করবেন যাতে দেশের মানুষ ভালো থাকে। এই দেশটা যদি ভালো না থাকে তাহলে আমরা কেউই ভালো থাকব না। কে কোন দল করি সেটা সাবজেক্ট নয়, বঙ্গবন্ধুকন্যা বার বার অনুরোধ জানাচ্ছেন যাতে দেশের এক ইঞ্চি জমিও খালি না থাকে। শুধু জমি না হাঁস-মুরগিসহ প্রোডাক্টিভ পণ্য উৎপাদনের অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী কেন দুর্ভিক্ষের কথা বলছেন। প্রধানমন্ত্রী সতর্কবাণী দিচ্ছেন। বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। বাংলাদেশে যে রিজার্ভ আছে, যে ফরেন মানি আছে গতকাল সংসদে সেটার চুলচেরা বিশ্লেষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত আমাদের সচেতন করার জন্যই প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। সারাবিশ্বে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটাকে বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করেছেন, যাতে খাদ্যের অভাব দেখা না দেয়, অর্থনৈতিক সংকট দেখা না দেয়।

আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি

সামাজিক সংগঠন স্লোগানের কর্ণধার সাফায়েত আলম সানির সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন ও সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বছরব্যাপী কার্যক্রমের সূচনা পর্ব হিসেবে গত ৫ নভেম্বর কৃষিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সংগঠনটি। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত নারায়ণগঞ্জ নগরবাসীকে ছাদ বাগানসহ পতিত জমিতে কীভাবে চাষাবাদের বিষয়ে প্রশিক্ষণ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা