বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২৯
রাজনীতি

বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২৯

সান নিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কিশোরগঞ্জ বিএনপির মিছিলে লাঠিপেটা ও গুলি করেছে পুলিশ। এতে দলটির ১৮ নেতাকর্মীসহ আহত হয়েছেন ২৯ জন। দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার জামিন

সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠি পেটায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তারা জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছিলেন। সভা শুরুর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিল।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। শুরু হয় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ ও গুলি চালায়।

আরও পড়ুন : গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো

এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, হোসেনপুর উপজেলা যুবদলের সভাপতি সম্রাট, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ ১৮ জন আহত হন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়িচালক সাইদুল ইসলামকে আটক করা হয়। এ সময় পুলিশ চুন্নুর গাড়িও থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

তবে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ দাবি করেন, যুবদলের মিছিল থেকে উচ্ছৃঙ্খল আচরণ করায় তিনি নিজে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও বেপরোয়া হয়ে তার প্রতি চেয়ার ও ইটপাটকেল ছুঁড়ে মারে।

পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনিসহ পুলিশের ১১ সদস্যসহ আহত হয়েছেন বলে জানান ওসি মোহাম্মদ দাউদ।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীদের নিবৃত করতে পুলিশ শর্টগানের ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আরও পড়ুন : সরকার কাজের মাধ্যমে জবাব দিয়েছে

সংবাদ মাধ্যমকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। হামলার পর বিএনপি কার্যালয়ে আমাদেরকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পুলিশ।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা