রাজনীতি

বিএনপি জনবিচ্ছিন্ন দল

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: বিএনপি আজ জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই তারা সহিংসতাকে বেঁচে নিয়েছে। তারা জনসংম্পৃক্ততাকে হারিয়ে বিদেশিদের কাছে ধর্না দিয়ে পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আরও পড়ুন: শাকিব-বুবলীর সাথে অভিনয়ে আপত্তি নাই

বিএনপি সহিংসতা করলে আমরা শক্তি দিয়ে প্রতিহত করবো বলে হুশিয়ারি উল্লেখ করেন পরশ।

তিনি বলেন, বিএনপি বিগত ২০১৪ সালে দেশের জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। দেশে এখন আর তা করতে দেয়া হবে না।

তিনি মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহিরসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।

এর পূর্বে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা