রাজনীতি

পিছিয়ে গেল বিএনপির কর্মী সম্মেলন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: পিছিয়ে গেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলন। গত (৮ অক্টোবর) শনিবার উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৬ অক্টোবর রবিবার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

দলীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর শনিবার ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতেই বিভাগীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার নেতা-কর্মীরা এখন মাঠে ব্যাপক সরগরম। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পদ পেতে দৌড়ঝাপ শুরু করেছেন নেতাকর্মীরা। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছেন।

কর্মী সম্মেলন ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার পোস্টার টানানো হয়েছে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন নেতারা- কর্মীরা। বিভিন্ন প্রার্থীদের পোস্টার শোভা পাচ্ছে উপজেলার পৌর এলাকাসহ অধিকাংশ এলাকায়।

অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি দুভাগে বিভক্ত। দলীয় কর্মসূচি পালন করা হয় দুই নেতার নেতৃত্বে। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং অপর অংশের সভাপতি ও বিএনপি সরকার আমলের ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিনের নেতৃত্বে। এনিয়ে উভয় সংকটে আছে অনেক নেতা-কর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, পনেরো (১৫) অক্টোবর বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক করতেই আমাদের উপজেলা বিএনপির কর্মী সম্মেলন পেছানো হয়েছে।

আরও পড়ুন: মেয়ে হত্যার বিচারের দাবি জানিয়ে বাবার সংবাদ সম্মেলন

তিনি আরও বলেন, আমি আশাবাদী এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য ও নতুন নেতৃত্ব আসবে। দল আরও শক্তিশালী হবে। দেশকে বাঁচাতে ও নির্বাচনকালীন তত্ত্ববধায়ক সরকারের দাবি আদায় করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের মূলোৎপাটন করতে হবে। আর তার জন্য কর্মী সম্মেলনের গুরুত্বপূর্ণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা