সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

বিএনপি উভয় সংকটে রয়েছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকাডুবি : নিহত বেড়ে ৩৯

তিনি বলেন, এই দেশের জনগণের প্রতি শেখ হাসিনার যেমন আস্থা আছে, আমাদেরও জনগণের প্রতি আস্থা রয়েছে। তাই কোনো দলের আস্থার প্রয়োজন নেই।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের আস্থা রয়েছে।

আরও পড়ুন : স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

বিএনপি এখন উভয় সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দূতাবাসে গিয়ে বসে থাকে। তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোনো লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই।

তিনি বলেন, বিএনপি এখন উভয় সংকটে রয়েছে। একদিকে আন্দোলন, অন্যদিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো না। তারা আসলে কী করবে বুঝতে পারছে না।

আরও পড়ুন : স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সদস্য শহিদুল ইসলাম মিলন ও আসমা আকতার কেকা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা