গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি আবু বকর ও মোজাম্মেল সম্পাদক। ছবি: সংগৃহীত
রাজনীতি

গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি আবু বকর ও মোজাম্মেল সম্পাদক

এস. এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মন্ডলের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: মধ্যরাতে ইডেনে কলেজে উত্তেজনা

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। আবু বকর সিদ্দিক এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। এর আগে সকালে শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক-ছাত্রী

সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। প্রায় সাড়ে ছয় বছর পর শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা