যুবদলের সমাবেশ, সতর্ক পুলিশ
রাজনীতি

যুবদলের সমাবেশ, সতর্ক পুলিশ

সান নিউজ ডেস্ক : যুবদল কেন্দ্রীয় কমিটি মুন্সিগঞ্জে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের নিহত হওয়ার প্রতিবাদে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

আরও পড়ুন : তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশে শুরু হওয়ার কথা রয়েছে।

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। সড়ক ডিভাইডারের বিদ্যুতের খুঁটিতে লাগানো হয়েছে মাইক।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা ব্যানার হাতে সমাবেশে স্থলে ছোট-ছোট মিছিল নিয়ে স্লোগান দিয়ে উপস্থিত হচ্ছে।

আরও পড়ুন : জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

নিহত শাওনের মৃত্যুর ঘটনার বিচারের দাবির পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপির সমাবেশের কারণে ইতোমধ্যে নয়াপল্টন ভিআইপি সড়কের একপাশে সংকোচিত হয়ে গেছে যান চলাচল। ফলে এ পাশ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশেকে কেন্দ্র করে অন্যান্য দিনের মতো আজও সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার তেল কিনবে ফিলিপাইন

সমাবেশস্থলের পাশে নয়াপল্টনে মিডওয়ে হোটেলের পাশাপাশি নাইটিঙ্গেল মোড়েও পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া সমাবেশস্থলের পাশে পুলিশের জল কামনাও রয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা