পুনর্বাসন দাবি করল উর্দুভাষীরা
রাজনীতি

উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ নয়

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে উচ্ছেদের অভিযোগ তুলে পুনর্বাসন দাবি করল উর্দুভাষীরা। এ উপজেলা একতৃতীয়াংশ রেল হওয়ায় কয়েকটি উর্দুভাষী ক্যাম্প উচ্ছেদর নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বেড়েছে সবজির দাম

ফলে কয়েকশো উর্দুভাষী পরিবার আতংকে দিন কাটাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানকের কাছে স্থায়ী পুনর্বাসনের দাবি জানান উর্দুভাষী নেতারা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ স্মরণী চত্বরে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়ক পথে রংপুরে যাওয়ার পথে এক পথসভা অংশ নেন জাহাঙ্গীর কবির নানক। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ণ কমিটি এ পথসভার আয়োজন করে।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না।

আরও পড়ুন : প্রাইভেট শিক্ষকের ৩ দিনের রিমান্ড

দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবেন না। তাই বাংলাদেশে বসবাসকারী উর্দুভাষীদের চিন্তার কোন কারণ নাই। এ সরকার উর্দুভাষীদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছে এবং তা বাস্তবায়নও করছে। যে কারণে ক্যাম্পবাসীরাও আজ এদেশের স্বীকৃত নাগরিক।

পর্যায়ক্রমে সকল ক্যাম্পবাসীকে সরকারীভাবে পূনর্বাসন করা হবে। রেলওয়ে জায়গায় বসবাসরত কোন উর্দুভাষীকে কেউ উচ্ছেদ করতে পারবেনা।

পথসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বক্তব্য দেন, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।

আরও পড়ুন : খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

এসময় তার সফরসঙ্গী ছিলেন, এসপিজিআরসি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, আওয়ামীলীগের নীলফামারী জেলা সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি।

উপস্থিত ছিলেন নীলফামারী পৌর আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, ডিমলা উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু, সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ও সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, কৃষকলীগ সভাপতি সবুর আলম, সাধারণ সম্পাদক নুর আমিন প্রামাণিক, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী নজরুল ইসলাম রয়েল, পৌর সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বেলাল হোসেন, পৌর কাউন্সিলর কাজী মানোয়ার হোসেন হায়দার প্রমুখ।

আরও পড়ুন : দেশে আরও একজনের মৃত্যু

পথসভায় জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আমি ঢাকার মোহাম্মদপুর থেকেই আমি বার বার এমপি নির্বাচিত হই। ওখানকার জেনেভা ক্যাম্প হলো আমার হৃদয়। উর্দুভাষীরা আত্মার আত্মীয়। আজীবন তাদের জন্য আমি নিবেদিত। তারাও আমাকে তাদের প্রাণের মানুষ মনে করেন এবং সবসময় সহযোগীতা করেন। ক্যাম্পের লোকজন সবাই আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসেন।

একইভাবে সৈয়দপুরের উর্দুভাষীরাও আওয়ামীলীগের সাথে আছেন। তাইতো এখানে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতারা। অতীতে এমপিও হয়েছিল। আগামীতেও তারা আমাদের সাথেই থাকবেন।

আরও পড়ুন : চলন্ত বাসে খুঁটি ঢুকে আহত ২০

কেননা একমাত্র আওয়ামীলীগ নেতারাই তাদের দুঃখ দুর্দশা বুঝে তাদের উন্নয়নে নিয়োজিত। তাদের ভোটার করাসহ নানা ক্ষেত্রে সহযোগীতা অব্যাহত রেখেছেন।

পরে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথসভায় উর্দুভাষী ক্যাম্পের কয়েক শতাধিক নারী পুরুষসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা