প্রতীকী ছবি
রাজনীতি

বিএনপি-আ’লীগ টান টান উত্তেজনা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আবারও একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সভা আয়োজন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দু'দলই তাদের কর্মসূচি সফল করতে ব্যপক প্রস্তুতি নিয়েছে। এতে সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী। এ অবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

জানা গেছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতাকে হত্যার প্রতিবাদসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রুহিয়া বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

অপরদিকে, সারাদেশে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

উভয় দলই তাদের কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি হাতে নিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বিএনপি ও আওয়ামী লীগের মাইকিং চলমান রয়েছে। উভয় দলই তাদের নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে আহবান জানিয়ে মাইকিং চালাচ্ছে। এতে শনিবার বিএনপি ও আওয়ামী লীগের মাঝে সংঘাতের আশংকা করছেন রাজনৈতিক মহল।ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ আগষ্ট) বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা পাল্টি কর্মসূচি দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে করোনা, বিধ্বস্ত জাপান

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচির প্রেক্ষিতে এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা