রাজনীতি

বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দল

শফিক স্বপন, মাদারীপুর: বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দল। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরে এক গৃহহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের শক্ত হাতে দমন করা হবে। তারা আগেও নানা ধরনের অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করেছিল, আবারও চেষ্টা করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে আওয়ামী লীগ।’

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী ও সৎ নেতাকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। তৃণমূলে যারা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, তাঁদের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে। কোন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে না।

এসময় তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা গ্রামের কাঠমিস্ত্রী হারুণ মাতুব্বরকে একটি পাকা ঘরের চাবি হস্তান্তর করেন। সভায় সভাপতিত্ব করেন ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান আকন।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

উল্লেখ্য, কাঠমিস্ত্রী হারুণ মাতুব্বর সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্যে একটি খাট তৈরি করে উপহার দেন। এতে খুশি হয়ে আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তাকে পাকা ঘর তৈরি করে দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা