রাজনীতি

পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০

সান নিউজ ডেস্ক: সাভারে যুবদল নেতার মিলাদ মাহফিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

বুধবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের ছায়াবিথি এলাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদের বাড়িসংলগ্ন এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের মধ্যে তিনজন পুলিশ নিশ্চিত হওয়া গেলেও তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। একই সঙ্গে আটকদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তাদের মাহফিলকে কেন্দ্র করে সড়ক বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ সড়ক ক্লিয়ার করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হন। এ সময় দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা তিনজনকে আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা