রাজনীতি

নির্বাচনে আসবে বিএনপি 

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি তত্বাবধায়ক সরকার চায় তাহলে নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে কথা বলেন না কেনো, কেনো গেলেন না। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতে থেকে বাদ করা হয়েছে। নির্বাচনে বিএনপি আসবে। বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে আসতে হবে।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে স্বাধীন চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা জড়িত তারা মানুষের আলাদাতে থেকে বেঁচে গেলেও নিয়তির আদালত, ইতিহাসের আদালত থেকে ক্ষমা পায়নি। তাদের কারও স্বাভাবিক মৃত্যু হয়নি।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিদেশে কে পাঠিয়েছে? কে পালিয়ে যেতে সাহায্য করেছে? জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তিনিই হত্যাকরীদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন। শুধু তাই নয়, তাদেরকে বিদেশে দূতাবাসে চাকরিও দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জিয়াউর রহমান আর ২১ আগস্ট হত্যার কাণ্ডের সঙ্গে জড়িত জিয়াউর রহমান স্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি রাজনৈতিক পরিবার যার নামে ইতিহাসের দরজা খুলে যায় সেটা বঙ্গবন্ধুর পরিবার৷ এই পরিবারের সঙ্গে কীভাবে আপনারা (বিএনপি) বিশ্বাসঘাতকতা করলেন। আর এই দলের (বিএনপির) সঙ্গে কীভাবে আমরা সমঝোতা করব। খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পরে শেখ হাসিনা দেখতে গিয়েছিলন। কিন্তু তার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর শেখ হাসিনা সেই দলের নেত্রী খালেদা জিয়া গণভবনে আমন্ত্রণ করেছিল। কিন্তু তিনি ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করলেন। তারপরেও শেখ হাসিনা স্যাক্রিফাইস করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আলোকিত হয়েছে। বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতা হয়েছে আর শেখ হাসিনার হাত ধরে অর্থনীতির মুক্তি হয়েছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের একটা অংশ পদ্মা সেতু। তা দেখেই কাত হয়ে গেছে বিএনপি। বুকে ব্যথা বেড়ে গেছে। সামনে বিএনপি মেট্রোরেল, কর্ণফুলি টানেলসহ আরও উন্নয়ন দেখবে তখন বুকের ব্যথা সামলাবে কীভাবে।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

বিশ্ব পরিস্থিতি খারাপ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি খারাপ তারপরও মানুষ কষ্ট হচ্ছে আওয়ামী লীগ পরিস্থিতি বুঝে। শেখ হাসিনা মানুষের কষ্ট বুঝেন। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, পাকিস্তান হবে না, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন হবে। তারপরও বাংলাদেশের উন্নয়ন হবে।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দশে আরও বলেন, সরকারের পরিবর্তন যদি চান তাহলে নির্বাচনে আসুক। নির্বাচন ছাড়া সরকারের পরিবর্তনের কোনো পদ নেই। ইভিএম পদ্ধতি হলো আধুনিক পদ্ধতি। আমরা জালিয়াতি, কারচুপির, সিল মারা মার্কা ভোট চাই না। জালিয়াতিরাই ইভিএম পদ্ধতি ভোট চায়। বিএনপি যদি তত্বাবধায়ক সরকার চায় তাহলে নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে কথা বলেন না কেনো, কেনো গেলেন না। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতে থেকে বাদ করা হয়েছে। নির্বাচনে বিএনপি আসবে। বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে আসতে হবে।

আরও পড়ুন: পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে

তিনি আরও বলেন, জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণ আমাদের ভোট না দিলে আমরা ক্ষমতা আসব না। কিন্তু কারো কথায় সরকার পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপরে বিশ্বাস আস্থা রাখুন। শেখ হাসিনা আপনাদের পাশে আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা