রাজনীতি

জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

সান নিউজ ডেস্ক: মহান জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আজ যারা আমাদের নির্বাচন নিয়ে জ্ঞান দেয়, তারা কী নির্বাচন করেছে, তা জাতি সবই জানে। যারা আজ মানবাধিকার নিয়ে কথা বলে তারা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের কীভাবে নির্যাতন করেছে তা জাতি ভুলে যায়নি। আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসবে।

আরও পড়ুন: বিসিবি জানে না চাকরি ছাড়ছে ডমিঙ্গো

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় প্রধান বক্তা ছিলেন কাজী ফিরোজ রশিদ।

আলোচনা আরও বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. ইফাত আরা, ডা. নূরনবী, ডা. মোস্তাফিজুর রহমান, সরোয়ার হোসেন বাবু, হেদায়েতুল ইসলাম স্বপনসহ আরও অনেকে।

আরও পড়ুন: গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

আলোচনা সভায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মিজানুর রহমান কল্লোলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সামসুর রহমান। নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি কাজই হচ্ছে আমাদের নিকট আদর্শ। সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, একটি আদর্শকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ দেশের যে উন্নয়ন করেছেন তা বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই হতো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা বিদেশ থেকে মানবতার সবক দিতে আসেন, তারা পারলে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে নিয়ে যান। খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দেওয়াই তো বড় মানবতা।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, ততদিন দেশের মানুষ শান্তিতে থাকবেন। যারা বলেন দেশ শ্রীলঙ্কা হবে, তাদের অর্থনীতি সম্পর্কে কোনো ধারণাই নাই। যারা হরতাল-অবরোধের কথা বলছেন তারা হরতাল করতেই পারেন, কিন্তু তাতে কিছু যায়-আসে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা