চলছে হরতাল, নেই সাড়া
রাজনীতি
যৌক্তিক হলেও জনবিচ্ছিন্ন

চলছে হরতাল, নেই সাড়া

সান নিউজ ডেস্ক : দেশে জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

জোটের নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করলেও ছিল না তেমন কোনো সাড়া।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় বাম জোটের এ হরতাল শুরু হলেও রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।

সপ্তাহের শেষ দিন হলেও অফিসের জন্য বের হয়েছে সাধারণ জনগণ। পাশাপাশি সেখানে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন।

আরও পড়ুন : থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

সরেজমিন দেখা যায়, সপ্তাহের অন্যান্য দিনের মতোই সকাল থেকে সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়ছে।

এদিকে রাজধানীর মগবাজার ও বাংলামোটর এলাকায় দেখা যায় তীব্র যানজট। প্রাইভেট কোম্পানিতে কর্মরত মো: নাহিদ সান নিউজ প্রতিনিধিকে জানান, হরতাল যৌক্তিক হলেও জনবিচ্ছিন্ন। এসব হরতাল যৌক্তিক পরিবর্তন আনবে বলে মনে হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসগামী অপর এক ব্যক্তি বলেন, আমাদের অফিস করতে হবে। রাজনৈতিক নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করবে। তবে যেহেতু জনসংশ্লিষ্ট দাবি নিয়ে এ হরতাল, তাই সমর্থন করি।

আরও পড়ুন : বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ব্যাংক

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৪ আগস্ট) রাত পৌনে ১১টায় রাজধানীর পল্টন মোড়ে হরতালের সমর্থনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা