রাজনীতি

বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বারবার তারা হত্যা চেষ্টা করেছেন। খুনি ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে পলাতক রয়েছেন। সেখান থেকে সে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। মিথ্যাচার ছাড়া তাদের কিছু জানা নেই, মিথ্যা ছাড়া তাদের কিছু দেওয়ার নেই। বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে।

আরও পড়ুন: সৌদি নারীদের মাছ ধরার অনুমতি

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় আলোচনা সভায় কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

হানিফ আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া ইনডেমনিটি (দায় মুক্তি) আইন করে খুনিদের রক্ষা করেছিলেন। খুনিরা যাতে জিয়ার নাম না বলে এজন্যই তাদের ইনডেমনিটি দিয়েছিলেন জিয়া। জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তিনি খুনিদের বিচার কেন করেননি। তাদের বিচার করতে তার কি সমস্যা ছিল। এসবই প্রমাণ করে জিয়া সরাসরি বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন। জিয়া পাকিস্তানি এজেন্ট ছিলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যার মামলাও করতে দেননি তিনি। এই হত্যাকাণ্ডের বিচার না করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন, পুনর্বাসন করেছেন। নেপথ্যে চক্রান্তকারী হিসেবেও জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা