রাজনীতি

১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপির জন্ম

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির জন্ম দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, তারা নেতাকর্মীরা খালেদা জিয়ার চিকিৎসার নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপির ব্যাপারে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

বুধবার (১৭ আগস্ট) বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭৫ আগস্ট হত্যাকাণ্ড কোন পরিবারতান্ত্রিক ছিল না, ব্যক্তিকেন্দ্রিক ছিল না। এটা ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। বর্তমান সময়ের সারাবিশ্ব মুখ থুবড়ে পড়েছে। আমাদের দেশ অর্থনীতি নির্ভর যে সমস্ত দেশ থেকে আমদানি তারে করা হয় প্রত্যেক দেশে আজ বিপন্ন। আজকে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় স্বার্থ হাসিল করতে চায়।

আরও পড়ুন: বিএনপি আবারও ধরা খাবে

হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি এই দেশে আবার সাম্প্রায়িকতার রাজনীতি পুনরুদ্ধার করতে চায়। তারা কোন দিন এই দেশের মঙ্গল যাইতে পারে না। তারা কোন দিন বাংলাদেশের উন্নয়নকে ভাল চোখে দেখতে পারে না। তারা প্রত্যেকটি উন্নয়নকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্ঠা করে। তার অর্থ দেশের এই উন্নয়ন তাদের সহ্য হয় না। তাদের গাত্তদাহ হয়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে ৪০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে সেই জায়গায় আনতে শুরু করেছে। ৭৫ আগস্টের ষড়যন্ত্র আজও অব্যাহত আছে সুতরাং তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায়না বাংলা দেশের উন্নয়নকে ভালো চোখে দেখতে পারে না প্রত্যেকটি উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপি ১৭ আগস্ট দেশের ১৬৫টি স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হলো না, বিচার হলো না।

আরও পড়ুন: অনেক সুখবর অপেক্ষা করছে

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদস্য সুমাইয়া হোসেন অদিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা