শামা ওবায়েদ
রাজনীতি

নতুন করে বলার কিছু নেই

সান নিউজ ডেস্ক: দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির এ নিয়ে বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দল চারদিন যাবত ঢাকা সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উনারা কোনো ফিডব্যাক দেননি আমাদের। তারা প্রেস কনফারেন্স করে জানাবেন।

বিএনপির আগ্রহে এই বৈঠক হয়েছে নাকি জাতিসংঘের প্রতিনিধি দলের আগ্রহে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, উনাদের আগ্রহ আছে বলেই তো বৈঠক হয়েছে।

আরও পড়ুন: নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিএনপি কীভাবে দেখে জানতে চাইলে শামা বলেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখে বিএনপিও সেভাবে দেখে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ও বিএনপির মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সদস্য আবরার ইলিয়াস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা