প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ
রাজনীতি

প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: সড়ক বন্ধ করে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন :

দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১০ জুন) সকালে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমুনুল হক।

সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা নাহলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলনা নেচারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা