জাপার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
রাজনীতি

জাপার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় পার্টির (একাংশ) সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন : প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

বুধবার (৭ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ বেশ কিছু দাবি নিয়ে আমরা আন্দোলন করবো। অন্যান্য দলগুলোর সঙ্গে জাতীয় পার্টিও আমাদের দাবিগুলোর সঙ্গে একমত হয়েছে।

আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা হায়দার বলেন, বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারবিরোধী সব শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাবো।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, মো. সেলিম মাস্টার, মজিবুর রহমান, মাওলানা নুরুল আমিন, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, দফতর সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা