রাজনীতি
ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে 

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়জয়কার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জয়জয়কার। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১১টি পদে জয়লাভ করেছেন তারা। আর এবারই প্রথম বিএনপির প্যানেলের আইনজীবীদের ভরাডুবি হলো।

আরও পড়ুন: পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

রবিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ বছরের জন্য দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনে অংশ নেয়।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা আইনজীবী পরিষদ হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৮টি পদে উভয় প্যানেলের ২৪জন আইনজীবি অংশ নেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যনেলের এড. তোজাম্মেল হক মঞ্জু ১৬১ ভোট পেয়ে সভাপতি, এড. ফজলুল হক ও এড. আবু মনসুর বাবুল দুজনে ১১৬ ভোট পেয়ে সহ-সভাপতি, এড. ইমরান আলী ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, এড. আবু আলা মোঃ হালিমুজ্জামান হেলালী ১১৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক, এড. শাহজাহান কবির ১২৯ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, এড. আতিকুর রহমান সোহাগ ১১৬ ভোট পেয়ে কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক, এড. ইদ্রিস (১১৬ ভোট), এড. আসাদুজ্জামান (১২২), এড. আবুল কালাম আজাদ (১২৬) এবং এড. জয়ন্ত রায় ১২৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: সরকারি চাকুরেদের বেতন ২৫ এপ্রিল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানালের এড.নুরুল ইসলাম ১০২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভরাডুবি হলো। আর এই ভরাডুবির জন্য বিএনপির একজন সাবেক আইনজীবী নেতাকে দায়ী করছেন বিএনপির সাধারণ আইনজীবীরা।

দীর্ঘদিন পর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদ পুরো প্যানেলে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা