রাজনীতি

শেষ হলো বামজোটের হরতাল

সান নিউজ ডেস্ক: পুলিশের লাঠিচার্জ এবং জল কামান ব্যবহারের মধ্য দিয়ে শেষ হলো দ্রব্যমূল ও তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল। তবে পুলিশের হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামীকাল সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: তিন যুগ পর বিশ্বকাপে কানাডা

সোমবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে এ হরতাল শুরু হয়। তবে হরতালে রাজধানীর বেশিরভাগ এলাকাতেই যান চলাচল স্বাভাবিক থাকলেও বাম দলগুলোর সহযোগী ছাত্র সংগঠনগুলোও রাজপথে অবস্থান নেয়।

রাজধানীর পল্টন ময়দানে সকাল ৬টা থেকেই বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের সমালোচনামূলক বক্তব্য দেন। এ সময় পুলিশ তাদের ঘেরাও করে রেখে পুরোটা সময় পরিস্থিতি শান্ত রাখে। তবে বেলা ১১টা ২৬ মিনিটে ছাত্র ইউনিয়নের একটি মিছিল পল্টন মোড়ে আসলে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: র‍্যাব গণমানুষের আস্থার বাহিনী

শুরুতে পুলিশ এবং ছাত্র ইউনিয়নসহ গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মীদের মাঝে ধাক্কাধাক্কির শুরু হলেও পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশ এবং বাম কর্মীদের মাঝে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান, টিয়ারসেল গ্যাসসহ ফাঁকা গুলি ছোড়ে। এতে বাম জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, পুলিশের হামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা