রাজনীতি

অন্ধকার পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: রাজধানীতে জাল নোটসহ নারী গ্রেফতার

বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে।

তিনি বলেন, সারা দেশের সবস্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কো‌নো আগ্রহ নেই ব‌লে জানিয়েছেন বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: আমির হামজাকে মনোনয়ন কমিটির ব্যর্থতা

তিনি বলেন, নির্বাচন ক‌মিশন যত ভালোই হোক তাদের পক্ষে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হ‌লেই কেবল সেটা সম্ভব। তাই বিএন‌পি নির্বাচন বিষ‌য়ে সংলাপে আগ্রহী না।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শেরেবাংলা নগরের চ‌ন্দ্রিমা উদ্যা‌নে দ‌লের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির ইসি গঠনের প্রক্রিয়া শুরু থেকে আমরা বলে আসছি, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। কেননা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অতীত অভিজ্ঞতায় দে‌খে‌ছি, নির্বাচনকালীন কী ধরনের সরকার থাকবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারা নির্বাচন ক‌মিশনার হ‌বেন, সেটা মূখ্য নয়। তাই আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা