রাজনীতি

বরগুনা যুবলীগের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার 

মোঃ সানাউল্লাহ, বরগুনা: দীর্ঘ ১৭ বছর পর বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা হওয়ায় নতুন করে চাঙ্গা ভাব ফিরেছে যুবলীগ নেতাকর্মীদের মাঝে। চায়ের দোকান থেকে শুরু করে শহরের অলিগলি সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবলীগের নাম। সময় মত কাউন্সিল না হওয়ায় যুবলীগের হারানো গৌরব ডুবতে বসেছিল বরগুনার রাজনীতির মাঠে।

আরও পড়ুন: ভারতের অবস্থান নড়বড়ে

এমনকি মাঠের কর্মীরাও ঝিমিয়ে পড়েছিল যুবলীগের। রাজনৈতিক কোন কর্মকান্ডেও সংগঠনটির অবস্থান প্রায় নিস্ক্রিয়ই ছিল বলা চলে। অবশেষে গেল ৬ মার্চ নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বরগুনা যুবলীগের রাজনীতিতে।

এক বিশেষ সাক্ষাতকারে সদ্য ঘোষিত জেলা যুবলীগ সভাপতি রেজাউল কবির এটম বলেন, ‘আমাকে জেলা যুবলীগের সভাপতি করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। পাশাপশি দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকেও আমার অন্তরের অর্ন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মধ্যে বরগুনা জেলা দক্ষিনের শেষ প্রান্তে, সেই সুবাদে আমরা অবহেলিত হলেও বাংলাদেশের মধ্যে বরগুনা জেলা যুবলীগ প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সবার আগে সারা দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বরগুনা জেলা যুবলীগ এক অন্যন্য দৃষ্টান্ত ভূমিকা পালন করবে।’

আরও পড়ুন: সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

পূর্ণাঙ্গ কমিটির তালিকা করার ক্ষেত্রে কাদের স্থান দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘ত্যাগী নেতা কর্মী, যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, যারা ইতিপূর্বে আওয়ামীলীগের সভানেত্রীর সকল ডাকে সারাদিয়ে আসছে তাদেরকেই স্থান দেয়া হবে।

বিতর্কিতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিতর্কীদের নিয়ে আমি কোন সিদ্ধান্ত নিতে পারব না, দলের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক যেই সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক আমরা দায়িত্ব পালন করব।’

আরও পড়ুন: সরকারের হরিলুটে দুর্ভিক্ষ শুরু হয়েছে

অপরদিকে সদ্য ঘোষিত বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন কমিটির মাধ্যমে বরগুনা যুবলীগ আরো শক্তিশালি হয়ে উঠেছে। তাই আমি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইকে। তাদের সু-পরিকল্পিত নেতেৃত্বে শেখ ফজলুল হক মণির নিজ হাতে গড়া যুবলীগ এখন মানবিক যুবলীগে পরিণত হয়েছে। তাই কেন্দ্রেীয় নির্দেশ বাস্তবায়নে বরগুনা যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।

আবুল কালাম আজাদ আরো বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বরগুনা যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। এসময় যুবলীগের নাম ব্যবহার করে যারা অপকর্ম করার চেষ্টা করছে তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুবলীগে কোন বিতর্কিত ব্যক্তিদের স্থান হবে না। বরগুনা যুবলীগ হবে ত্যাগী এবং নিবেদিত কর্মীদের আশ্রয়স্থল।’

আরও পড়ুন: অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২০ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার ও টাউন হলে বরগুনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর গত ৬ মার্চ বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকায় মোঃ রেজাউল কবির এটম সভাপতি এবং আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নাম ঘোষণা করে ২৮ জনের একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবলীগের জেলা কমিটি ১০১ সদস্যের হলেও এ কমিটিতে ২৮ জনের নাম দেওয়া হয়েছে। বাকি পদগুলো কমিটি ঘোষণার এক মাসের মধ্যে পূরণ করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা