রুহুল কবির রিজভী (ছবি: সংগৃহীত)
রাজনীতি

সরকারের হরিলুটে দুর্ভিক্ষ শুরু হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তারাও এখন টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছেন, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছেন।

এতেই বোঝা যাচ্ছে শুধু দুর্ভিক্ষের ছায়া নয়, দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা এ সরকারের নেই। তারা (সরকার) হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা