রাজনীতি

মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আর সরকার এসব অস্বীকার করছে ও তাদের মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই বেড়েছে। কারা এরা? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেয়। অবলীলায় তারা মানুষকে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের সঞ্চালনায় ও আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, অতীতের মতো আরেকটা নির্বাচন কীভাবে করা যায় এজন্য তারা নতুন নির্বাচন কমিশন গঠন করেছে। এবার মানুষ আর সেটা শুনবে না, মানবে না। মানুষ রুখে দাঁড়াচ্ছে রুখে দাঁড়াবে।

তিনি আরও বলেন, আজ মানবাধিকার এমন পর্যায়ে গেছে যেখানে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নেই। রয়েছে ডিজিটাল সিকিউরিটি আইন। এর মধ্যে আবার নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। এ নীতিমালা হলে আমরা মোবাইলে যে কথা বলি সে কথাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না।

আরও পড়ুন: তেল: দিনে ৮০ কোটি টাকা লোকসান

মির্জা ফখরুল বলেন, এ জাতিকে রক্ষা করতে ও ১৯৭১ সালে গণতান্ত্রিক ও সার্বভৌম দেশ প্রতিষ্ঠায় যারা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা