রাজনীতি

এবার জাতীয় পার্টি নেতৃত্বে এরিক এরশাদ

সান নিউজ ডেস্ক: এবার জাতীয় পার্টি নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সন্তান এরিক এরশাদ। তার মা বিদিশার নেতৃত্বাধীন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে সানি লিওন!

শুক্রবার (১১ মার্চ) তার জন্মদিন উপলক্ষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জাপায় যোগ দেন। শনিবার (১২ মার্চ) প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিদিশা বলেন, গতকাল শুক্রবার এরিক ২১ বছরে পা দিয়েছে। তার জন্মদিনের অনুষ্ঠানে জাপার অনেকেই উপস্থিত ছিলেন। এসময় অন্তত অর্ধশত চিকিৎসক-প্রকৌশলীসহ অনেকেই দলে যোগ দিয়েছেন।

বিদিশা জানান, এরিককে প্রাথমিক সদস্য করতে দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া প্রস্তাব করেন। পরে দলের অন্যান্য নেতারা এ প্রস্তাবে সায় দিলে এরিক যোগদান করেন।

এরিক এরশাদ জাপায় যোগ দিয়ে তার মায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাবা-মেয়ের লাশ উদ্ধার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিকের বড়বোন ইসাবেল, যুগ্ম মহাসচিব ওয়াদুদ দিদার, শাহজাহান সিরাজ, মীর শিকদার আনিস, রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত, মিডিয়া উইং হেড করভী মিজান, ব্রিগেডিয়ার অব. শরিফ আজিজ, ড. মঈন সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা