রাজনীতি

২৮ মার্চ পালিত হবে হরতাল

সান নিউজ ডেস্ক : আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে

শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বাম গণতান্ত্রিক জোটের সমন্নয়ক সাইফুল হোক হরতালের ঘোষণা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদেত সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।

আরও পড়ুন: ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে হামলা

এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে চলতি মাসেই হরতাল ডাকা হবে বলে জানিয়েছিলেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি ছাড়াও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমরা (সিপিবি) সারা দেশে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছি। এটা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। এরই মধ্যে বাম নেতাদের সঙ্গে কথা হয়েছে, অন্যান্য সমমনা দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা কর্মসূচি ঠিক করছি, তাতে সম্ভাব্য হরতাল ও অন্যান্য কর্মসূচি থাকবে। সেটা মাসের শেষ দিকে থাকবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা