মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ফটো)
রাজনীতি

একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার জনগণের ঘাড়ে চেপে বসে রয়েছে। তারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ শেষ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গৃহবন্দি করে রাখা হয়েছে। অগণিত মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে। এটা থেকে রক্ষা পেতে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে ১৯৫২ সালে জব্বার, রফিক, সালাম, বরকতসহ অনেকে রাজপথে জীবন দিয়েছেন। সে সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। তবে বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।

তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা আর কোনো দেশে ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন আর নেই। ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজের।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে দিনব্যাপী আ. লীগের কর্মসূচি

এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা