রাজনীতি

নাটোরে আ’লীগের সভাপতি আঃ কুদ্দুস, সম্পাদক রমজান

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রমজান।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

এর আগে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ বছর পর সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এতে সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে বিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় বিএনপিকে শান্তির ভাষায় কথা না বললে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করল ছোট ভাই

আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছে ওয়ান ইলেভেনের কুশিলবরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা