শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ড. হাছান মাহমুদ (ছবি: সংগৃহীত)
রাজনীতি

‘বাঙালির চেতনাকে ধ্বংস করেছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না। উল্টো তারা বাঙালির চেতনাকে ধ্বংস করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, দেশের বাঙালির চেতনা ও অর্জন সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। অপরদিকে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। তারা মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে রাজনীতি করেছে।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেতনা বিরোধী বক্তব্য তার বেলায় প্রযোজ্য।

তিনি বলেন, আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বায়ান্ন সালের এ দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলে। সেই প্রতিরোধের মাধ্যমে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

তিনি আরও বলেন, মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে আমাদের প্রত্যয়- যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এবং সারা বিশ্বে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা