রাজনীতি

ফের দায়িত্ব নিলেন আইভী

সান নিউজ ডেস্ক: তৃতীয় দফায় আনুষ্ঠানিকভাবে মেয়রের চেয়ারে বসেছেন নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) শহরের নিতাইগঞ্জে নির্মাণাধীন নগর ভবনের ৮ম তলায় অস্থায়ী কার্যালয়ে বসেন তিনি।

গত ১৬ জানুয়ারি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

গত ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইভীকে শপথ বাক্য পাঠ করান।
মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে মানুষ যা চায় এই শহরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। বিগত পরিষদকে নিয়ে আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। আগামী ৫ বছর একইভাবে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করব। নারায়ণগঞ্জ শহরের মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছে আর যারা দেয়নি তাদের সবার জন্য কাজ করব।

আরও পড়ুন: রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

আরও বলেন, এবারও অতীতের মতো সব কিছুর ঊর্ধ্বে উঠে এই সিটি করপোরেশন আমি কাজ করব। আমি আমার পরিষদকে আহ্বান জানাব আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখানে কোনো ধরনের দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবে না। আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেইভাবেই এখানে কাজ করব।

চলমান কাজগুলো দ্রততার সঙ্গে শেষ করবেন জানিয়ে আইভী বলেন, চলমান কাজগুলো আমরা তড়িৎ গতিতে করব। মেগা প্রকল্পের মধ্যে কদম রসূল ব্রিজকে প্রধান্য দিব। জালকুড়িতে আমাদের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে প্রাধান্য দিয়ে আমাদের ৬টি মেগা প্রজেক্ট আছে, সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি কাজগুলি চলমান থাকবে। আমদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। নগরবাসীও দোয়া করবেন যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি।

তাছাড়ও কাজ করতে তিনি গণমাধ্যমকর্মী ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এবারের নির্বাচনে আইভী পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট, আর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা