আওয়ামী লীগ
রাজনীতি

বৃহস্পতিবার সার্চ কমিটিতে নাম দেবে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রত্যাশিতদের নাম জমা দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সভায় উপস্থিত সদস্যদের কাছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার কারা হতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম চান দলের সভাপতি শেখ হাসিনা। এর পর সভাপতির কথা মতো প্রত্যেক সভাপতিমণ্ডলীর সদস্যরা পাঁচ জনের নাম দেন।

সভায় উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিইসি হিসেবে জমা দেওয়া তালিকায় মোটামুটি তিনটি নাম কমন রয়েছে। তাদের মধ্যে দুইজন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া একজন সচিব হিসেবে অবসর পাওয়ার পর একটি সাংবিধানিক পদের দায়িত্বে রয়েছেন।

অবশ্য সভাপতির ইচ্ছা অনুযায়ী বৈঠকে জমা দেওয়া নামগুলো নিয়ে আর আলোচনা হয়নি। আগামী বৃহস্পতিবার সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ তাদের পছন্দের ১০ জনের নাম পাঠাবেন। সভায় সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার বিষয়টি ছাড়াও বিএনপির লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। তিনি আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে নিরবচ্ছিনভাবে সংগঠন শক্তিশালী করতে কাজ করতে বলেছেন। এ লক্ষে বিদ্যমান ৮টি টিমকে সফর শুরু করার নির্দেশনা দেন তিনি। যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি দ্রুত সম্মেলন সম্পন্ন করার কথাও বলেন দলের সভাপতি।

সাংগঠনিক সফরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে অপরদিকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কথা জনগণকে জানাতে নেতাদের নির্দেশনা দেন শেখ হাসিনা।

আরও পড়ুন: বিএনপির মর্মবেদনা আমরা বুঝি

সভাপতিমণ্ডলীর সভায় নবনিযুক্ত সভাপতিমণ্ডলীর তিন সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা হলেন—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা