রাজনীতি

কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শফিক স্বপন, মাদারীপুর: পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মো. মানিক সরদারকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের পালরদী নদীরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মানিক সরদার উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদের দায়িত্ব পালন করছিলেন।

ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে কৃষকলীগ নেতা মানিক সরদার রাতে ব্যক্তিগত কাজে একা বাড়ি থেকে একটি মোটরসাইকেলযোগে কালকিনি সদরে আসার জন্য রওনা দেন। তিনি পালরদী নদীপাড় আসলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তকারিরা পূর্ব শত্রুতার জের ধরে তার গতিরোধ করে।

এ সময় মানিক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুঁপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে মানিক সরদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কালকিনি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের পিতা আলমগীর সরদার বলেন, আমার ছেলে মানিককে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

আরও পড়ুন: মাদারীপুরে ১৪ মুসল্লিকে অজ্ঞান করে সর্বস্ব লুট

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদার ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার বলেন, মানিক সরদারকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এ নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা কঠিন আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এ হত্যাকাণ্ডের যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা