ছবি-সংগৃহিত
রাজনীতি

সার্চ কমিটি সরকারের প্রজেক্ট

নিজস্ব প্রতিবেদক: সার্চ কমিটি, নির্বাচন কমিশন সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে বলেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আমাদের অটুট থেকে পাড়া মহল্লায় বার্তাটা পৌঁছে দিতে হবে। কোনো দল বা ব্যক্তি বিষয় নয়। এখানে যারা কাজ করছে তাদের সমর্থন দিতে হবে।

জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সংকটে জাফরুল্লাহ স্যারদের মাধ্যমে একটা ভূমিকা নেওয়া উচিত। তাই এখানে যারা আছেন তাদের আহ্বান জানাব, আপনারা একটি পদক্ষেপ নিন। একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন দরকার। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই হবে না। প্রশাসন বা সব ব্যবস্থার পরিবর্তন দরকার। জাতীয় সরকার গঠন করে এই পরিবর্তন করা যায়।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের মতো জনমানুষের একটি দল আজ দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। গুম, খুন, হত্যার রাজনীতি করছে। ৮৬ জনের অবস্থান নিয়ে জাতিসংঘের গুম নিয়ে কাজ করা টিম এদেশে আসতে চায়। ২০১৩ সাল থেকে তারা বাংলাদেশে আসতে চাচ্ছে, আসতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: উলিপুরে নৌকা ২, স্বতন্ত্র ২ বিজয়ী

ঐতিহাসিক কাগমারী সম্মেলনের বিষয়ে নুর বলেন, সম্মেলনটি রাজনৈতিক দলের কোনো সম্মেলন ছিল না। এটি ছিল জাতি, ধর্ম, বর্ণ সবার। এই সম্মেলনে সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক মানুষও অংশ নেয়। ভাসানী জনগণের নেতাই নন, একটি আধ্যাত্মিক মানসিকতাও ছিল তার। তিনি আওয়ামী লীগ, ইত্তেফাকের মতো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেন আবার বঙ্গবন্ধুর শাসনের সময় তার বিরুদ্ধে প্রতিবাদও করেন।

তিনি বলেন, মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধ নিয়ে প্রতিবাদ করেছিলেন। আজ সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা