রাজনীতি

শিক্ষার্থীদের নিয়ে ‘রাজনৈতিক খেলা’ বন্ধ করুন

সান নিউজ ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি ও (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত মৃত্যুপথযাত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘ক্ষমতার অপব্যবহার’ ও পরিকল্পিত ‘রাজনৈতিক খেলা’ বন্ধ করুন।

শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা তিলে তিলে মৃত্যুর দিকে এগোচ্ছে। তীব্র শীতে খোলা আকাশের নিচে দেশের সম্ভাবনাময় কোমলমতি শিক্ষার্থীরা অভুক্ত অবস্থায় জ্বর ও প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যুর দিকে ধাবিত হবে, আর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক দাবা খেলার নির্মম কৌশল নিয়ে ব্যস্ত থাকবে, তা এ দেশের সংগ্রামী ছাত্রসমাজ ও দেশবাসী কোনোক্রমেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, এই ছাত্রসমাজই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। অসামান্য সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছাত্র সমাজের প্রতি অবহেলা বা ভয়-ভীতি প্রদর্শন যেকোনো সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে।

আ স ম রব বলেন, রাজপথে সংগ্রামরত ছাত্রদের ওপর পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠনের পরিকল্পিত হামলা, আক্রমণ এবং নিষ্ঠুরতা সরকারের রাজনৈতিক ‘ব্যবস্থার’ অংশ হয়ে পড়েছে। অতীতেও নিরাপদ সড়ক এবং কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হেলমেট বাহিনীর হামলা হয়েছে, কিন্তু কোনোটারই বিচার হয়নি। সংশ্লিষ্টদের অবশ্যই হামলার অপরাধের জন্য আইনের আওতায় আনতে হবে। তা না হলে গোটা সমাজ ব্যবস্থাটাই চরম বিপদগ্রস্ত হয়ে পড়বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সংগ্রামী ও সাহসী সন্তানেরা ন্যায়সঙ্গত দাবিতে মৃত্যুঝুঁকি নিয়ে আমরণ অনশনরত থাকবে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এটা সভ্যতার পরিচায়ক নহে। এটা আমাদের জাতির জন্য চরম লজ্জাজনক।

আ স ম আবদুর রব বলেন, মৃত্যুর মুখোমুখি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি খেলার সময় এটা নয়। অনশনকারী শিক্ষার্থীদের কিছু হলে সরকারকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি-দাওয়া মেনে নিয়ে তাদের প্রাণ রক্ষার সর্বাত্মক উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা